হঠাৎ কার ওপর চটেছেন শেহনাজ গিল?

সংগৃহীত ছবি

সহ-অভিনেতার নিরাপত্তাহীনতা পছন্দ নয় শেহনাজ গিলের। কারো এমন আচরণে কাজের পরিবেশ নষ্ট হলে পেশাগত সম্পর্কের বাইরে আর কোনো যোগাযোগ রাখতেও আগ্রহী নন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের ধরন ও সহ-অভিনেতাদের সঙ্গে সম্পর্ক নিয়ে এমনই মন্তব্য করেছেন তিনি।

সাক্ষাৎকারে শেহনাজকে প্রশ্ন করা হয়, কোনো সহ-অভিনেতা তাঁকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগলে কিভাবে পরিস্থিতি সামলান। 

উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমাকে নিয়ে কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে, আমি তার থেকে অনেক দূরেই থাকি।’ পেশাদার হিসেবে শুধু কাজটুকুই করেন তিনি।

শেহনাজের কথায়, ‘তখন শুধু অভিনয়টুকুই করি। অভিনয়ের বাইরে আর কোনো সম্পর্ক রাখি না।’

Shehnaaz Gill Sets the Internet on Fire with Her Hot Photoshoot |  Whosthat360

তবে সব সহ-অভিনেতার সঙ্গে যে তাঁর এমন অভিজ্ঞতা হয়েছে, তা নয়। গিপ্পি গ্রেবালের সঙ্গে ‘সিং ভার্সেস কৌর ২’ ছবিতে কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে শেহনাজ জানান, তাঁরা দুজনেই একে অপরকে সব সময় সাহায্য করেছেন।এমনকি ভবিষ্যতে কীভাবে নিজেদের কর্মজীবনে এগিয়ে যাওয়া যায়, তা নিয়েও পরস্পরের পরামর্শ নিয়েছেন।

সহ-অভিনেতাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হলে তার প্রভাব শুধু ব্যক্তিগত সম্পর্কে সীমাবদ্ধ থাকে না বলেও মনে করেন শেহনাজ। 

তাঁর মতে, ‘যেখানে এই নিরাপত্তাহীনতা তৈরি হয় বা পরিবেশ নষ্ট হয়ে যায়, সেখানে তার প্রভাব পড়ে ছবির কাজের ওপরেও।’

Beyond public perception

শেহনাজের অভিনয়জীবনের শুরু অবশ্য বড় পর্দায় নয়। ২০১৫ সালে পাঞ্জাবি গানের ভিডিওতে তাঁকে দেখা যায়।২০১৭ সালে ‘সৎ শ্রীআকাল ইংল্যান্ড’ ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখেন তিনি। এরপর একাধিক পাঞ্জাবি ছবিতে অভিনয় করেন।

তবে ২০১৯ সালে ‘বিগ বস ১৩’-তে যোগ দেওয়ার পরই ভারতজুড়ে পরিচিতি পান শেহনাজ। তাঁর সহজ, অকপট স্বভাব দর্শকদের মনে জায়গা করে নেয়। ওই অনুষ্ঠানে তৃতীয় স্থান অধিকার করেছিলেন তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।

২০২৩ সালে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে হিন্দি ছবিতে পা রাখেন শেহনাজ। ‘ইক কুড়ি’ ছবির মাধ্যমে প্রযোজনার কাজেও হাতেখড়ি হয়েছে অভিনেত্রীর।

LEAVE A REPLY