গ্রীষ্মের দলবদলের শেষ মুহূর্তে চলছে পছন্দের তারকাদের ভেড়ানোর হিড়িক। এরই মাঝে সাউদাম্পটন থেকে উত্তর আয়ারল্যান্ডের তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার শিয়া চার্লসকে পাঁচ বছরের চুক্তিতে দলে ভিড়িয়ে ইংলিশ ক্লাব ফুলহ্যাম।২২ বছর বয়সী এই মিডফিল্ডারকে পেতে ৩০ মিলিয়ন পাউন্ড ব্যয় করতে হয়েছে ক্লাবটিকে। এই ট্রান্সফারের মাধ্যমে চার্লস ইতিহাসের সবচেয়ে দামি উত্তর আইরিশ ফুটবলার হিসেবে রেকর্ড গড়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক এই ফি ২৬ মিলিয়ন পাউন্ড, যা পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আরো ৪ মিলিয়ন পাউন্ড বাড়তে পারে। চুক্তিতে সাউদাম্পটনের জন্য একটি সেল-অন ক্লজও (ভবিষ্যৎ বিক্রির লভ্যাংশ) রাখা হয়েছে।
ক্রাভেন কটেজে তিনি ২০৩১ সাল পর্যন্ত একটি ৫ বছরের দীর্ঘমেয়াদি চুক্তি সই করেছেন, যেখানে আরো ১ বছর চুক্তি বাড়ানোর সুযোগ রয়েছে।
আসন্ন মৌসুমের আগে সার্বিয়ান মিডফিল্ডার সাসা লুকিচ ৯ মিলিয়ন পাউন্ডে ইপসউইচ টাউনে যোগ দেওয়ায়। তার বিকল্প হিসেবে শিয়া চার্লস দলে ভেড়ানো হয়েছে। ফুলহ্যামের সঙ্গে আরেক ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেডও চালর্সকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল।তবে তিনি পশ্চিম লন্ডনের ক্লাবটিকেই বেছে নেন।
ম্যানচেস্টার সিটির একাডেমি থেকে উঠে আসা চার্লস ২০২৩ সালে সাউদাম্পটনে যোগ দেন। সাউদাম্পটনের হয়ে দুই সিজনে মোট ৭৬টি ম্যাচ খেলার পাশাপাশি গত মৌসুমে তিনি শেফিল্ড ওয়েনসডেতে লোনে কাটিয়েছেন। আন্তর্জাতিক ফুটবলে ইতিমধ্যেই তিনি উত্তর আয়ারল্যান্ডের হয়ে ৩৫টি ম্যাচ খেলেছেন।











































