ছবি : রয়টার্স
সৌদি প্রো লিগকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করেছেন আল নাসর তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। মৌসুম শেষ হওয়ার পর লিগে চলা ‘খারাপ দিকগুলো’ নিয়ে প্রকাশ্যে কথা বলবেন বলে জানিয়েছেন এই তারকা ফুটবলার।
রোনালদো বলেন, ‘মৌসুম শেষে আমি লিগে যা ভুল হচ্ছে, সেসব নিয়ে প্রকাশ্যে কথা বলব। আমি দেখছি, অনেক কিছুই ঠিকঠাক হচ্ছে না।
’
তিনি আরো জানান, শুধু তিনিই নন, লিগের আরো অনেক খেলোয়াড় রেফারিং সিদ্ধান্ত, লিগ পরিচালনা এবং সামগ্রিক প্রকল্প নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব নিয়ে খোলামেলা পোস্ট করছেন অনেকেই।
রোনালদোর এমন বক্তব্য সৌদি প্রো লিগের বর্তমান অবস্থা ও পরিচালনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। মৌসুম শেষে তিনি ঠিক কী বিষয় সামনে আনবেন, সেটিই এখন বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।











































