মায়ামিতে যোগ দিয়ে যে আক্ষেপের কথা জানালেন কাসেমিরো

মায়ামির ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত কাসেমিরো। ছবি : এক্স থেকে

শৌর্য বীর্যে বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। স্পেনের এই ক্লাবে খেলতে অনেক ফুটবলারই স্বপ্ন দেখেন।অনেকেরই সেই স্বপ্ন পূরণ হয় না। সেই ক্লাবের হয়ে সবকিছুই জিতেছেন কাসেমিরো।

ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগ একটি নয় ৫টি রয়েছে কাসেমিরোর নামে। সঙ্গে লা লিগা, ফিফা ক্লাব বিশ্বকাপও বেশ কটি আছে তার নামের পাশে।ব্রাজিলের হয়ে ২০১৯ কোপা আমেরিকাও জিতেছেন তিনি। 

এমনকি ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলের হয়ে ২০১১ সালে যুব বিশ্বকাপও জিতেছেন কাসেমিরো। সঙ্গে আরো অনেক শিরোপাই আছে ৩৪ বছর বয়সী ডিফেন্ডারের নামের পাশে। সামনে আরো যোগ হতে পারে।ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইন্টার মায়ামিতে যোগ দিয়ে সেই লক্ষ্যের কথা জানিয়েছেন কাসেমিরো।

তবে স্বপ্নের ট্রফিটাতে হয়তো কখনোই চুমু এঁকে দিতে পারবেন না কাসেমিরো। তিনবার বিশ্বকাপ খেলে একবারও যে শিরোপাটা উঁচিয়ে ধরার সুযোগ পাননি। আর কখনো ফিফার টুর্নামেন্টটিতে খেলার সম্ভাবনাও নাই তার। এমন ইঙ্গিত নিজেই দিয়ে রাখলেন তিনি।তাই মায়ামিতে যোগ দিয়ে জানালেন, স্বপ্নের ট্রফি নিয়ে কথা বলাটা কষ্টের।

বিশ্বকাপ নিয়ে কাসেমিরো বলেছেন, ‘সম্ভবত এটাই আমার শেষ বিশ্বকাপ। এ নিয়ে কথা বলাটা কষ্টের। সব সময় স্বপ্ন ছিল একজন বিশ্বকাপ জয়ী ফুটবলার হবো। তবে আমার সৌভাগ্য তিনবার বিশ্বকাপ খেলতে পেরেছি। সঙ্গে গোলও আছে।’

LEAVE A REPLY