বিদেশ সফরে মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গী তৃষা!

সংগৃহীত ছবি

দক্ষিণী তারকা ও তামিলনাডুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণানকে ঘিরে প্রেমের গুঞ্জন নতুন নয়। দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছে।যদিও এ বিষয়ে এখনো প্রকাশ্যে মুখ খোলেননি দুজনের কেউই। তবে একের পর এক জায়গায় একসঙ্গে তাঁদের দেখা যাওয়ায় সেই গুঞ্জন যেন আরো জোরালো হচ্ছে। 

এবার ইংল্যান্ডের সিলভারস্টোন রেসিং সার্কিটে একসঙ্গে দেখা গেল বিজয় ও তৃষাকে। এর আগে নরওয়েতেও একসঙ্গে দেখা গিয়েছিল দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই জুটিকে। এবার সিলভারস্টোনে তাঁদের পাশাপাশি উপস্থিতির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই নতুন করে চর্চা শুরু হয়েছে।

সিলভারস্টোন রেসিং সার্কিটে ৪৪টি গাড়ির একটি মেগারেসের উদ্বোধন করেন থালাপতি বিজয়। সবুজ পতাকা নেড়ে রেস শুরুর ঘোষণা দেন তিনি। গ্যালারিতে সেই সময় বিজয়ের পাশেই ছিলেন তৃষা।তাঁর পরনে ছিল জিনস, টি-শার্ট ও মেরুন জ্যাকেট। রেসিং ট্র্যাকের উত্তেজনার মধ্যেই রেসার অজিত কুমারকে জড়িয়ে ধরতে দেখা যায় বিজয়কে। প্রতিদ্বন্দ্বিতার বাইরে দুই তারকার এমন বন্ধুত্বপূর্ণ মুহূর্তও নজর কাড়ে ভক্তদের।

Vijay and Trisha Krishnan spotted cheering for Ajith Kumar at Silverstone  race; videos go viral

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী রাধিকা শরৎকুমারও।

এদিকে রাজনীতির ময়দানে পুরোপুরি মনোনিবেশ করতে সম্প্রতি দীর্ঘ তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারকে ‘আলবিদা’ জানিয়েছেন থালাপতি বিজয়।তাঁর রাজনৈতিক পথচলা ঘিরেও চলছে নানা আলোচনা। এর মধ্যেই তৃষার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে।

বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে নানা দাবি সামনে এসেছে। তাঁর স্ত্রী সঙ্গীতার দাবি, স্বামী বিজয় দীর্ঘদিন ধরেই পরকীয়ায় লিপ্ত। তৃতীয় ব্যক্তি হিসেবে যাঁর নাম শোনা যায়, তিনিই তৃষা কৃষ্ণান। তবে এসব দাবি নিয়ে বিজয় বা তৃষার পক্ষ থেকে প্রকাশ্যে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি বিজয়-তৃষা। ‘ঘিলি’, ‘থিরুপতি’, ‘আথি’, ‘কুরুভি’, ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ (গোট) ও ‘লিও’-সহ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। পর্দায় তাঁদের রসায়নও বরাবরই দর্শকদের নজর কেড়েছে।

বিনোদন দুনিয়ায় কান পাতলে শোনা যায়, ২০২১ সাল থেকেই নাকি বিজয় ও তৃষার মধ্যে সম্পর্ক রয়েছে। যদিও এর সত্যতা নিয়ে কোনো পক্ষই মুখ খোলেননি। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় সেই জল্পনায় যেন বারবার নতুন করে হাওয়া লাগছে।

LEAVE A REPLY